🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ৪

🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ৪

Gaming Q&A

এতো গেমিং প্লাটফর্মের মধ্যে কোন প্লাটফর্মে গেম কিনলে কি সুবিধা বা কেন কিনবো?

আমরা গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ১-৩-এ জানতে পেরেছি কি ভাবে Steam, EA এবং Epic Game Store প্লাটফর্ম থেকে গেম কেনা যায়। গেম কেনার সময় অনেক মতামত বা বিভ্রান্তি থাকে। আজ সেগুলো দূর করা যাক।

১ঃ বিভিন্ন প্লাটফর্মের মধ্যে দাম এবং Game Key এর পার্থক্য কেন?

🟰 প্রত্যেক প্লাটফর্ম তার নিজস্ব প্রাইসিং মেইনটেইন করে। স্টিমে গেমের দাম এক রকম হলেও Epic বা EA-তে আলাদা হতে পারে।

বাংলাদেশে বিভিন্ন রিজিওনের দাম আলাদা হয়। Game Key-এর দামও প্লাটফর্মের সাথে সম্পর্কিত নয়। সহজভাবে বলতে গেলে, আলাদা ডিস্ট্রিবিউশন থাকায় দাম এক হওয়ার কোনো কারণ নেই।

২ঃ স্টিমে নতুন একাউন্ট কেন কম দামে বিক্রি হয়?

🟰 দুইটি কারণ আছে:

  • সেলাররা কম দামের রিজিওন ব্যবহার করে বিক্রি করে।
  • SALE-এর সময় গেম কিনে রাখা হয়। ফলে পরে কম দামে বিক্রি করা যায়।
৩ঃ বিভিন্ন প্লাটফর্ম থেকে কেনার অভিজ্ঞতায় পার্থক্য আছে কি?

🟰 মূল গেমে কোনো পার্থক্য নেই। সবগুলোই অরিজিনাল লাইসেন্স। প্লাটফর্ম এক্সপেরিয়েন্স ভিন্ন হলেও গেম অভ্যন্তরীণভাবে একই।

একাউন্ট কেনার সময় নিশ্চিত হোন বিক্রেতা ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দিচ্ছে কি না। নির্ভরযোগ্য হলে কেনা যেতে পারে।

৪ঃ গেম একাউন্ট কেনার সময় কি খেয়াল রাখতে হবে?

🟰 বিশ্বস্ত জায়গা থেকে কিনুন। সমস্যা হয় মূলত:

  • অর্ডার করার পরে একাউন্ট বুঝতে সময় লাগা।
  • একাউন্টের তথ্য পরিবর্তনে ঝামেলা।
  • কম দামে স্ক্যাম হওয়ার সম্ভাবনা।

নির্ভরযোগ্য সেলার থেকে কিনলে কোনো সমস্যা হয় না।

৫ঃ গেমগুলো কি আজীবন একাউন্টে থাকবে?

🟰 স্টিম, EA বা Epic থেকে কেনা গেম একাউন্টে থাকবে এবং যখন খুশি ডাউনলোড করে খেলতে পারবেন। তবে একই সময় একাধিক ডিভাইসে লগইন সম্ভব নয়।

৬ঃ গেম কোথা থেকে ডাউনলোড করব?

🟰 প্লাটফর্ম থেকে কেনা গেম সেই প্লাটফর্ম থেকেই ডাউনলোড করতে হবে। ভবিষ্যতে পুনরায় ডাউনলোড সম্ভব।

৭ঃ Epic কেন বাংলাদেশ না দিয়ে তুর্কি রিজিওন সাজেস্ট করে?

🟰 Epic-এ ওয়ালেট গিফট কার্ড নেই। তুর্কি রিজিওনের গেম সস্তা এবং একাউন্ট পরিবর্তন করলে কোনো সমস্যা হয় না। OGSBD ৩ বছর ধরে তুর্কি সার্ভিস দেয় এবং কোনো সমস্যা হয়নি।

৮ঃ Epic তুর্কি একাউন্ট কিভাবে খুলবেন?
  1. https://www.epicgames.com/ থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  2. লগইন করে Personal Account এ যান।
  3. "Personal Details Section"-এ যান।
  4. Country/Region পরিবর্তন করে "Turkey" করুন এবং সেভ করুন।

বি.দ্র: পূর্বে claim করা অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে না। নতুন অ্যাকাউন্টে করা সম্ভব।

৯ঃ একাউন্ট রিজিওন অন্য হলে কি বাংলাদেশি বন্ধুদের সাথে খেলা সম্ভব?

🟰 একাউন্ট রিজিওন সার্ভারের সাথে সম্পর্কিত নয়। আপনি কাছের সার্ভারে কানেক্ট হতে পারবেন এবং বন্ধুদের সাথে খেলতে কোনো সমস্যা হবে না।

Shopping cart
Sign in

No account yet?

We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.
OGSBD AGENT
OGSBD AGENT
Typically replies within an hour
Hello 👋 Welcome to OGSBD. Need help choosing a product or completing your order?
Send a message
0 Compare
0 Wishlist
0 items Cart