🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ৩
কম দামে অরিজিনাল গেম কিনতে চাচ্ছেন? Epic গেম স্টোর হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা পছন্দ।
গত পর্বে আমরা EA অ্যাপ স্টোর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা এপিক বা Epic Game Store সম্পর্কে জানবো। এপিক গেম স্টোর (Epic Game Store) এপিক গেমছের (Epic Games) -এর একটি ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যা পিসিতে (উইন্ডোজ এবং macOS) ভিডিও গেম কেনা এবং খেলার জন্য ব্যবহৃত হয়।
Epic Game Store নিয়ে নতুন ব্যাবহারকারীদের অনেক প্রশ্ন থাকে। বিশেষ করে Epic তুর্কী রিজিওন থেকে কেনা কাটা নিয়ে। এর মধ্যে সবচেয়ে রেগুলার প্রশ্ন গুলো আজকে আমরা তুলে ধরলাম। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। অভিজ্ঞ গেমারদের পাশাপাশি আমরা নতুনদেরকেও গেমিং এর দুনিয়াতে আসতে সহযোগিতা করতে চাই।
🟰 সরাসরি Epic অ্যাপ স্টোরের মাধ্যমে ক্রয়: এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি। আপনি Epic একাউন্টের ভেতরে অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে Epic স্টোর ব্রাউজ করতে পারেন, আপনার পছন্দের গেমগুলো নির্বাচন করতে পারেন এবং সেগুলোকে কার্টে যোগ করতে পারেন। চেকআউটের সময়, আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেন:
- ক্রেডিট/ডেবিট কার্ড: বেশিরভাগ প্রধান ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রহণ করা হয়।
- গেম কি রিডিম করা: আপনি তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতার (Epic গেম স্টোর ছাড়া অন্য কোথাও) কাছ থেকে গেম কিনলে বা বান্ডেলের অংশ হিসেবে একটি Epic গেম স্টোর কি (Epic Game Key-একটি অনন্য কোড) পেতে পারেন। গেমটিকে আপনার Epic অ্যাপ লাইব্রেরিতে যোগ করার জন্য আপনি এই কিগুলো Epic অ্যাপ একাউন্টের ভেতরে রিডিম করবেন। এটি করার জন্য, আপনি Epic একাউন্টে লগ-ইন করবেন এবং "রিডিম কোড" নির্বাচন করতে হবে।
আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সরাসরি ক্রয় করা বেশ কঠিন। তাই Epic স্টোর -এর লগইন (login) সেলার কে দেওয়ার মাধ্যমে কেনাটাই বেশি জনপ্রিয়। এছাড়াও স্টিম এর মতো ওয়ালেট ব্যবহার করে গেম কেনাকাটা করা যায় না।
এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি ট্রাস্টেড কোনো সোর্স থেকে বা পেজ থেকে কেনাকাটা করছেন যেহেতু এই ক্ষেত্রে টাকা এবং একাউন্ট ২টি হারানোরই ঝুঁকি থাকে।
🟰একটি Epic গেম কি (Epic Game Key) হলো একটি অনন্য কোড, যা সাধারণত অক্ষর এবং সংখ্যার একটি সমন্বয়। এই কোডটি আপনি Epic প্ল্যাটফর্মে রিডিম করে আপনার Epic লাইব্রেরিতে একটি গেম যোগ করতে পারেন। এটিকে গেমের জন্য একটি ডিজিটাল লাইসেন্স হিসেবে মনে করা যেতে পারে।
আপনি সাধারণত তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতার (সরাসরি Epic স্টোর থেকে নয়) কাছ থেকে গেম কি (Game Key) কিনতে পারবেন।
কিভাবে একটি Epic কি রিডিম করবেন? এই লিংক ফলো করে গেম কি রিডিম করতে পারবেন - Epic Games Redeem Guide
🟰 আমরা প্রথম প্রশ্ন থেকে জানতে পেরেছি যে স্টিম-এর মত ওয়লেট গিফট কার্ড Epic-এ পাওয়া যায় না। এছাড়া একটা কার্ড দিয়ে Epic - কিছু একাউন্টে কেনা কাটার পর সিকিউরিটির কারণে কার্ডটি ব্লক করে দেয় Epic। এর পর আরে অন্য একাউন্টে ব্যাবহার করা যায় না।
যেহু প্রত্যেক কেনা কাটার জন্য একটি নতুন কার্ড বানানো সম্ভব হয় না বাংলাদেশ থেকে তাই সেলার-রা সাজেস্ট করে তুর্কী রিজিওনের একাউন্ট।
এছাড়াও তুর্কী রিজিওনে গেমগুলো বেশ কম দাম থাকে অন্যান্য দেশ বা অঞ্ছলের তুলনায়। সেলার-রা তুর্কী রিজিওন থেকে প্রয়জন অনুযায়ী কার্ড কিনে/তৈরি করে ওথবা অন্য ভাবে গেমটি কিনে দিতে পারে।
এই ক্ষেত্রে এপিক একাউন্টের রিজিওন/দেশ পরিবর্তন করে তুর্কি করা হলে একাউন্টের কোনো সমস্যা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। OGSBD-র মতো বিক্রেতা বাংলাদেশে গত ৩ বছর ধরে এপিক তুর্কি সার্ভিস দিয়ে আসছে যেই খানে এক জন কাস্টমারের এই পর্যন্ত সমস্যা হয় নি।
এছাড়া একাউন্টের রিজিওন/দেশ পরিবর্তন করার পর লাইব্রেরির আগের গেম স্বাভাবিক ভাবেই খেলা যায় এবং গেম খেলার অভিজ্ঞতাই কোনো পরিবর্তন নেই।
🟰 নিচে দেওয়া পদ্ধতিতে আপনি Epic তুর্কী একাউন্ট খুলতে পারবেন -
- সাধারণ ভাবেই Epic Games থেকে একটি নতুন এপিক অ্যাকাউন্ট তৈরি করুন
- অ্যাকাউন্ট তৈরির পরে, আপনার এপিক অ্যাকাউন্ট লগ ইন করে এই লিঙ্কটিতে প্রবেশ করুন - Personal Details
- স্ক্রোল করে "Personal Details Section" -এ জাবেন।
- “Country/Region” পরিবর্তন করে "Turkey" করুন এবং সেভ করুন।
বি.দ্র: যেসব অ্যাকাউন্ট ইতিমধ্যেই গেম claim করেছেন/ক্রয় করেছেন সেগুলি এইভাবে পরিবর্তন করা যাবে না। এটি শুধুমাত্র একটি নতুন অ্যাকাউন্টে করা যেতে পারে।
🟰 Epic গেম স্টোর থেকে কেনা যে কোন গেম আজীবন আপনার একাউন্টে থেকে যাবে এবং আপনি যখন খুশি তখন যে কোন কম্পিউটারে খেলতে পারবেন গেমগুলো ডাউনলোড করে।
কিন্ত মনে রাখতে হবে যে একটা একাউন্টে শুধু মাত্র এক যায়গা থেকেই লগইন থাকা যায়। অর্থাৎ আপনি একই সাথে বিভিন্ন ডিভাইসে খেলতে পারবেন না। একটি ডিভাইসে গেমটি বন্ধ করে তারপর অন্য একটি ডিভাইসে খেলতে পারবেন। গেম গুলো যাতে শেয়ার করে খেলা না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
🟰 Epic গেম স্টোর থেকে কেনা যে কোন গেম আপনি Epic থেকেই ডাউনলোড করতে পারবেন। গেমটি কেনার পর আপনার একাউন্টে গেমটি ডাউনলোড করার এবং খেলার অপশন চলে আসবে। গেমটি কেটে দিলেও ভবিষ্যৎ-তে আবার ডাউনলোড করে খেলার সুযোগ পাবেন।
🟰 দুঃখ জনক ভাবে Epic গেম স্টোরের কোন ওয়ালেট কোড হয় না। তাই এই ক্ষেত্রে স্টিম এর মতো সহজেই ওয়ালেট কোড কিনে ব্যালেন্স দিয়ে গেম কেনা যায় না।
🟰 Epic গেম স্টোর বাংলাদেশে গেমের দাম অনেক বেশি মনে হলেও তুর্কী রিজিওনে গেমের দাম বেশ কম। এই ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে Epic সেল এর জন্য অপেক্ষা করা। বছরে বেশ অনেকগুলো সেল আসে। তখন গেমের দাম ৯৫% পর্যন্ত ছাড় দেওয়া হয় এবং অনেক গেমের দাম ১০০ টাকার মধ্যে চলে আসে। এই সময়গুলোতে আপনি আপনার পছন্দের গেমগুলো খুবই কম দামে কিনতে পারবেন। সেল এসেছে কি না দেখতে পারবেন Epic -গেম স্টোর "ব্রাউস" করে।
🟰 গেমের অনলাইন সার্ভার এর সাথে একাউন্টের রিজিওন/সার্ভার এর কোনো সম্পর্ক নেই। আপনি যেই দেশের/রিজিওন-এর একাউন্টি কিনেন না কেনো, আপনি আপনার কাছের গেমের সার্ভার এর সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনি আপনার বন্ধুদের সাথে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।
Credit: গেমিং নিউজ এন্ড টক্স বাংলাদেশ - Gaming News and Talks Bangladesh
