🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ৪
এতো গেমিং প্লাটফর্মের মধ্যে কোন প্লাটফর্মে গেম কিনলে কি সুবিধা বা কেন কিনবো?
আমরা গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ১-৩-এ জানতে পেরেছি কি ভাবে Steam, EA এবং Epic Game Store প্লাটফর্ম থেকে গেম কেনা যায়। গেম কেনার সময় অনেক মতামত বা বিভ্রান্তি থাকে। আজ সেগুলো দূর করা যাক।
🟰 প্রত্যেক প্লাটফর্ম তার নিজস্ব প্রাইসিং মেইনটেইন করে। স্টিমে গেমের দাম এক রকম হলেও Epic বা EA-তে আলাদা হতে পারে।
বাংলাদেশে বিভিন্ন রিজিওনের দাম আলাদা হয়। Game Key-এর দামও প্লাটফর্মের সাথে সম্পর্কিত নয়। সহজভাবে বলতে গেলে, আলাদা ডিস্ট্রিবিউশন থাকায় দাম এক হওয়ার কোনো কারণ নেই।
🟰 দুইটি কারণ আছে:
- সেলাররা কম দামের রিজিওন ব্যবহার করে বিক্রি করে।
- SALE-এর সময় গেম কিনে রাখা হয়। ফলে পরে কম দামে বিক্রি করা যায়।
🟰 মূল গেমে কোনো পার্থক্য নেই। সবগুলোই অরিজিনাল লাইসেন্স। প্লাটফর্ম এক্সপেরিয়েন্স ভিন্ন হলেও গেম অভ্যন্তরীণভাবে একই।
একাউন্ট কেনার সময় নিশ্চিত হোন বিক্রেতা ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দিচ্ছে কি না। নির্ভরযোগ্য হলে কেনা যেতে পারে।
🟰 বিশ্বস্ত জায়গা থেকে কিনুন। সমস্যা হয় মূলত:
- অর্ডার করার পরে একাউন্ট বুঝতে সময় লাগা।
- একাউন্টের তথ্য পরিবর্তনে ঝামেলা।
- কম দামে স্ক্যাম হওয়ার সম্ভাবনা।
নির্ভরযোগ্য সেলার থেকে কিনলে কোনো সমস্যা হয় না।
🟰 স্টিম, EA বা Epic থেকে কেনা গেম একাউন্টে থাকবে এবং যখন খুশি ডাউনলোড করে খেলতে পারবেন। তবে একই সময় একাধিক ডিভাইসে লগইন সম্ভব নয়।
🟰 প্লাটফর্ম থেকে কেনা গেম সেই প্লাটফর্ম থেকেই ডাউনলোড করতে হবে। ভবিষ্যতে পুনরায় ডাউনলোড সম্ভব।
🟰 Epic-এ ওয়ালেট গিফট কার্ড নেই। তুর্কি রিজিওনের গেম সস্তা এবং একাউন্ট পরিবর্তন করলে কোনো সমস্যা হয় না। OGSBD ৩ বছর ধরে তুর্কি সার্ভিস দেয় এবং কোনো সমস্যা হয়নি।
- https://www.epicgames.com/ থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
- লগইন করে Personal Account এ যান।
- "Personal Details Section"-এ যান।
- Country/Region পরিবর্তন করে "Turkey" করুন এবং সেভ করুন।
বি.দ্র: পূর্বে claim করা অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে না। নতুন অ্যাকাউন্টে করা সম্ভব।
🟰 একাউন্ট রিজিওন সার্ভারের সাথে সম্পর্কিত নয়। আপনি কাছের সার্ভারে কানেক্ট হতে পারবেন এবং বন্ধুদের সাথে খেলতে কোনো সমস্যা হবে না।
