🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ২

🕹️ গেমিং নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ২ :

Gaming

সবাই কম বেশি স্টিম স্টোরের সাথে পরিচিত হলেও EA অ্যাপ বা অরিজিন এর সাথে খুব একটা পরিচিত নয়। গত পর্বে আমরা স্টিম স্টোর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা অরিজিন বা EA অ্যাপ সম্পর্কে জানবো। অরিজিন (Origin) ছিল ইলেকট্রনিক আর্টস (EA)-এর একটি ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যা পিসিতে (উইন্ডোজ এবং macOS) ভিডিও গেম কেনা এবং খেলার জন্য ব্যবহৃত হত। EA অ্যাপ (EA App) হল উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন এবং উন্নত প্ল্যাটফর্ম যা অরিজিনকে (Origin) রিপ্লেস করেছে। EA অ্যাপ (EA App) নিয়ে নতুন ব্যাবহারকারীদের অনেক প্রশ্ন থাকে। এর মধ্যে সবচেয়ে রেগুলার প্রশ্ন গুলো আজকে আমরা তুলে ধরলাম। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। অভিজ্ঞ গেমারদের পাশাপাশি আমরা নতুনদেরকেও সহযোগিতা করতে চাই।

❓১ঃ EA অ্যাপ স্টোরের গেম কেনার নিয়ম কি? (How do I buy games from EA App?) +

🟰 সরাসরি EA অ্যাপ স্টোরের মাধ্যমে ক্রয়: এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি। আপনি EA একাউন্টের ভেতরে অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে EA স্টোর ব্রাউজ করতে পারেন, আপনার পছন্দের গেমগুলো নির্বাচন করতে পারেন এবং সেগুলোকে কার্টে যোগ করতে পারেন। চেকআউটের সময়, আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেন:

  • ক্রেডিট/ডেবিট কার্ড: বেশিরভাগ প্রধান ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রহণ করা হয়।
  • গেম কি রিডিম করা: আপনি তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতার (EA অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও) কাছ থেকে গেম কিনলে বা বান্ডেলের অংশ হিসেবে একটি EA অ্যাপ কি (EA App Key-একটি অনন্য কোড) পেতে পারেন। গেমটিকে আপনার EA অ্যাপ লাইব্রেরিতে যোগ করার জন্য আপনি এই কিগুলো EA অ্যাপ একাউন্টের ভেতরে রিডিম করেন। এটি করার জন্য, আপনি EA অ্যাপ "লাইব্রেরি" মেনুতে যান এবং "রিডিম কোড" নির্বাচন করতে হবে।
  • উপহার দেওয়া: আপনি সরাসরি আপনার EA বন্ধুদের জন্য গেম উপহার হিসেবে কিনতে পারেন। চেকআউট প্রক্রিয়ার সময়, আপনার কাছে নিজের জন্য গেমটি কেনার বা আপনার EA বন্ধুদের একজনকে উপহার হিসেবে পাঠানোর বিকল্প থাকবে।

আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সরাসরি ক্রয় করা বেশ কঠিন। তাই EA অ্যাপ (EA App)-এর লগইন (login) সেলার কে দেওয়ার মাধ্যমে কেনাটাই বেশি জনপ্রিয়। এছাড়াও স্টিম এর মতো ওয়ালেট ব্যবহার করে গেম কেনাকাটা করা যায় না বাংলাদেশে।

এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি ট্রাস্টেড কোনো সোর্স থেকে বা পেজ থেকে কেনাকাটা করছেন যেহেতু এই ক্ষেত্রে টাকা এবং একাউন্ট ২টি হারানোরই ঝুঁকি থাকে।

❓২ঃ EA অ্যাপ কি (EA key) কি এবং আমি কিভাবে সেগুলো রিডিম করব? (What are EA App keys and how do I redeem them?) +

🟰 একটি EA অ্যাপ কি (EA App Key) হলো একটি অনন্য কোড, যা সাধারণত অক্ষর এবং সংখ্যার একটি সমন্বয়। এই কোডটি আপনি EA প্ল্যাটফর্মে রিডিম করে আপনার EA লাইব্রেরিতে একটি গেম যোগ করতে পারেন। এটিকে গেমের জন্য একটি ডিজিটাল লাইসেন্স হিসেবে মনে করা যেতে পারে।

আপনি সাধারণত তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতার (সরাসরি EA স্টোর থেকে নয়) কাছ থেকে গেম কি (Game Key) কিনতে পারবেন।

কিভাবে একটি EA কি রিডিম করবেন? এই লিংক ফলো করুন: EA Key Redeem Guide

❓৩ঃ গেমগুলো কি আজীবন আমার একাউন্টে থাকবে এবং আজীবন খেলতে পারবো? +

🟰 EA অ্যাপ থেকে কেনা যে কোন গেম আজীবন আপনার একাউন্টে থেকে যাবে এবং আপনি যখন খুশি তখন যে কোন কম্পিউটারে খেলতে পারবেন গেমগুলো ডাউনলোড করে।

কিন্ত মনে রাখতে হবে যে একটা একাউন্টে শুধু মাত্র এক যায়গা থেকেই লগইন থাকা যায়। একই সাথে বিভিন্ন ডিভাইসে খেলতে পারবেন না। একটি ডিভাইসে গেমটি বন্ধ করে তারপর অন্য একটি ডিভাইসে খেলতে পারবেন। গেমগুলো যাতে শেয়ার করে খেলা না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

❓৪ঃ গেমগুলো কোথা থেকে ডাউনলোড করবো? (Where can I download these games from?) +

🟰 EA অ্যাপ থেকে কেনা যে কোন গেম আপনি EA অ্যাপ থেকেই ডাউনলোড করতে পারবেন। গেমটি কেনার পর আপনার একাউন্টে ডাউনলোড এবং খেলার অপশন চলে আসবে। গেমটি কেটে দিলেও ভবিষ্যৎ-তে আবার ডাউনলোড করে খেলার সুযোগ পাবেন।

❓৫ঃ স্টিমের মতো গেমগুলো কি ওয়ালেট কোড কিনে ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে কেনা যায় না? +

🟰 দুঃখজনক ভাবে আমাদের রিজিওনাল EA অ্যাপ-এর জন্য ওয়ালেট কোড আসে না। তাই এই ক্ষেত্রে স্টিম এর মতো সহজেই ওয়ালেট কোড কিনে ব্যালেন্স দিয়ে গেম কেনা যায় না।

❓৬ঃ EA গেমগুলো স্টিম-এ কিনে থাকলে কি আলাদা ভাবে আবার EA অ্যাপ ব্যাবহার করতে হবে? +

🟰 বেশিরভাগ EA গেমগুলো খেলতে EA অ্যাপ প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে EA অ্যাকাউন্ট থাকতে হবে এবং EA অ্যাপ লঞ্চ হবে গেমটি খেলার সময়।

❓৭ঃ EA অ্যাপ-এ গেমগুলো অনেক দামি। কি ভাবে গেমগুলো কমে কেনা যাবে? (The games are really expensive on EA App. How can we buy them cheap or at a discount?) +

🟰 EA অ্যাপ একটি আন্তর্জাতিক ডিজিটাল দোকান। রিজিওনাল প্রাইসিং থাকার পরেও আমাদের দেশের প্রেক্ষাপটে দামটা বেশি মনে হওয়া স্বাভাবিক। সহজ নিয়ম হচ্ছে EA অ্যাপ সেল এর জন্য অপেক্ষা করা। বছরে বেশ অনেকগুলো সেল আসে, গেমের দাম ৯৫% পর্যন্ত ছাড় দেওয়া হয় এবং অনেক গেমের দাম ২০০ টাকার মধ্যে চলে আসে। এই সময়গুলোতে আপনি আপনার পছন্দের গেমগুলো খুবই কম দামে কিনতে পারবেন। সেল এসেছে কি না দেখতে পারবেন EA অ্যাপ "ব্রাউস" অপশন থেকে। এছাড়াও গেমগুলো পুরনো হওয়ার পর গেম কি (Game Key) হিসেবে অনেক স্বল্প মূল্যতে পাওয়া যায়।

Shopping cart
Sign in

No account yet?

We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.
OGSBD AGENT
OGSBD AGENT
Typically replies within an hour
Hello 👋 Welcome to OGSBD. Need help choosing a product or completing your order?
Send a message
0 Compare
0 Wishlist
0 items Cart